← Kembali
🎵

Benche Thakar Gaan-Lofi

Album: Benche Thakar Gaan- Lofi Durasi: 3:49

যদি কেড়ে নিতে বলে

কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবো না

যদি ছেড়ে যেতে বলে

শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবো না

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি জানি

প্রতি রাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত-পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

সুখে থাক রাত-পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে

জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবো না

যদি বেচে দিতে বলে

শিকড়ে বাঁধা মাটি

জেনো আমি বেচতে দেবো না

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি

গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি জানি

প্রতি রাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত-পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

সুখে থাক রাত-পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

আর আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি