← Kembali
🎵

Coffee House Er Shei Adda

Album: Coffee House Er Shei Adda - Sagarika Bhattacherjee Durasi: 6:35

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোনো খবরে

Grand-এর guitarist গোয়ানিজ ডি'সুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলাগারদে আছে রমা রয়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করেনি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ি-বাড়ি সবকিছু দামি তার

Art College-এর ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে

ডি'সুজাটা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই

একটা টেবিলে সেই তিন-চার ঘণ্টা

চারমিনার ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানে যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই

কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা

পেলো না সে প্রতিভার দামটা

অফিসে social-এ amateur নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের reporter মঈদুল এসে রোজ

কী লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই

সেই সাত জন নেই আজ, টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা আজও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এলো-গেল, কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই

আজ আর নেই