← Kembali
🎵

E Ki Satya Sakali Satya

Album: All Time Greats - Tagore Songs by Sagar Sen, Vol. 1 Durasi: 2:46

এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত

এ কি সত্য, এ কি সত্য, হে আমার চিরভক্ত

এ কি সত্য

মোর নয়নের বিজুলি-উজল আলো

যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো

এ কি সত্য

মোর নয়নের বিজুলি-উজল আলো

যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো

এ কি সত্য

মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত

হে আমার চিরভক্ত

এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত

এ কি সত্য

অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে

মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে

এ কি সত্য

অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে

মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে

এ কি সত্য

মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে

প্রভাত-আলোকে পুলক আমারি তরে

এ কি সত্য

মোর তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত

হে আমার চিরভক্ত

এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত

এ কি সত্য