🎵
হয়তো তোমার অনেক ক্ষতি করেছি
কাছে এসে ভালোবেসে
হয়তো তোমার অনেক ক্ষতি করেছি
কাছে এসে ভালোবেসে
হয়তো তোমার ঘরের হাজার বাতি
জ্বালাতে গিয়ে নিভিয়ে দিয়েছি শেষে কাছে এসে
হয়তো তোমার অনেক ক্ষতি করেছি
কাছে এসে ভালোবেসে
হয়তো তোমার থামিয়ে দিয়েছি চলা
দিয়েছি থামিয়ে জীবনের কথা বলা
হয়তো তোমার স্বপ্ন দিয়েছি ভেঙ্গে
তুমি আধাঁরে গিয়েছো ভেসে কাছে এসে
হয়তো তোমার অনেক ক্ষতি করেছি
কাছে এসে ভালোবেসে
তবু যেন ওগো, তোমার ক্ষতিতো চাইনি
শুধু তোমার পথে পথ করে দিতে পথ খুঁজে খুঁজে পাইনি
তবে যদি চাও হতে পারে ছাড়াছাড়ি
তুমি সুখী হলে দূরে সরে যেতে পারি
তবু অমানিসা যেন আসে নাতো আর
তোমার রাতের দেশে কাছে এসে
হয়তো তোমার অনেক ক্ষতি করেছি
কাছে এসে ভালোবেসে