আমি তো এইভাবেই পালাই
অচেনা ভিড়ে মিশে যাই
ধরবে কে রে
অযথা পুষি না সংশয়
বুঝে নিই কোন পথে কী হয়
কীসের জেরে
অচলায়তনে ঢুকি
যেখানে অস্তিত্বেই সুখী
যত পোশাক খাকি
যুদ্ধ তাঁতায়ে আমাকে
ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে
দুঃখ পাখি
আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল
আমি তো উগ্রবাদী ফের
শূন্যপন্থী এক কাফের
কীসের আড়াল
আমি তো ফাঁকতালেই পালাই
তার আগে বপন করে যাই
Operations
নিজেকে এইভাবেই বোঝাই
এটা তো সক্কলেরই চাই
একটা নতুন nation
কুকুর ছুটছে পেছনে
আড়ি পাতবে আমার phone-এ
ষড়যন্ত্র
এটুকু তো সহ্য করা যায়ই
আমি তো যুদ্ধের গানই গাই
যা বাঁচার মন্ত্র
আমার তো এরকমই শাসন
নেই বিচারের প্রহসন
আছে পিস্তল
মম চিত্তে ঔচিত্য নেই
স্বৈরাচারী রাজত্বেই
আমি all in all
নেই আমার ধর্মের বর্মসাজ
শুধু শ্রমিকের কর্মরাজ
আমার তন্ত্র
দলাদলিতেও আমি নেই
ঝলকাচ্ছে ছ'টা তারেই
ব্যক্তি স্বাতন্ত্র্য
আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল
আমি তো উগ্রবাদী ফের
শূন্যপন্থী এক কাফের
কীসের আড়াল