🎵
পূর্বাচলের পানে তাকাই
অস্তাচলের ধারে আসি
পূর্বাচলের পানে তাকাই
ডাক দিয়ে যার সাড়া না পাই
তার লাগি আজ বাজাই
তার লাগি আজ বাজাই বাঁশি
পূর্বাচলের পানে তাকাই
যখন এ কূল যাব ছাড়ি
পারের খেয়ায় দেব পাড়ি
যখন এ কূল যাব ছাড়ি
পারের খেয়ায় দেব পাড়ি
মোর ফাগুনের গানের বোঝা
বাঁশির সাথে যাবে ভাসি
পূর্বাচলের পানে তাকাই
সেই-যে আমার বনের গলি
রঙিন ফুলে ছিল আঁকা
সেই ফুলেরই ছিন্ন দলে
চিহ্ন যে তার পড়ল ঢাকা
সেই-যে আমার বনের গলি
রঙিন ফুলে ছিল আঁকা
সেই ফুলেরই ছিন্ন দলে
চিহ্ন যে তার পড়ল ঢাকা
মাঝে মাঝে কোন বাতাসে
চেনা দিনের গন্ধ আসে
মাঝে মাঝে কোন্ বাতাসে
চেনা দিনের গন্ধ আসে
হঠাৎ বুকে চমক লাগায়
আধ-ভোলা সেই কান্না
সেই কান্নাহাসি
পূর্বাচলের পানে তাকাই
অস্তাচলের ধারে আসি
পূর্বাচলের পানে তাকাই