🎵

Sankha Bajiye Maake

Album: Best of Sandhya Mukherjee (Bengali Hits) Durasi: 3:46

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে

আমার এ ঘরে থাকো আলো করে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট

আমের পল্লব দিলাম জলভরা ঘট

আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট

আমের পল্লব দিলাম জলভরা ঘট

পান-সুপারী সিঁদুর দিলাম দু'হাত ভরে

ধনধান্যে ভরো আমার এ ঘরে

পান-সুপারী সিঁদুর দিলাম দু'হাত ভরে

ধনধান্যে ভরো আমার এ ঘরে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে

জনম জনম থাকো আমার এ ঘরে

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে

জনম জনম থাকো আমার এ ঘরে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে