🎵
তোমাকে বলার ছিল
যত আমি গান গাই
যত গান গেয়ে যাই
সব গানে, সব সুরে
তোমাকে বলার ছিল "ভালোবাসি"
শিউলি ঝরা সকালে
উদাসী কোনো বিকেলে
একা একা কানে কানে
তোমাকে বলার ছিল "ভালোবাসি"
অনেক বলেছি তবু
বলার যা বলিনি তা
কী করে যে বলে ফেলি
অথচ বলার ছিল "ভালোবাসি"
নাহয় বলিনি আমি
বললে না কেন তুমি?
চাওনি কি তুমিও তা
বলতে মনের কথা, "ভালোবাসি"?
যত আমি গান গাই
যত গান গেয়ে যাই
সব গানে, সব সুরে
তোমাকে বলার ছিল "ভালোবাসি"