🎵
তুমি কি সে তুমি নও?
তুমি কি সে তুমি নও?
সবই আজ নতুন নতুন লাগে
কি যেন স্বপ্ন মায়ায়
দোলে মন দ্যোদুল দ্যোদুল রাগে
তুমি কি সে তুমি নও?
সবই আজ নতুন নতুন লাগে
কি যেন স্বপ্ন মায়ায়
দোলে মন দ্যোদুল দ্যোদুল রাগে
তুমি কি সে তুমি নও?
মনে হয় কুড়িয়ে পেলাম
কল্পলোকের চাবি
অচেনা কাউকে যেন
অনেক চেনা ভাবি
ও চোখের ভয় মাখানো লজ্জাটিরে
দেখিনি এমন করে তাই তো আগে
তুমি কি সে তুমি নও?
সে তুমি নাই যদি হও
দোষ কী তাতে?
ভুলেরই বিলাস ঝরুক সব খেলাতে
দোষ কী তাতে?
সে তুমি নাই যদি হও
দোষ কী তাতে?
ভুলেরই বিলাস ঝরুক সব খেলাতে
দোষ কী তাতে?
কি ভালো লাগছে তোমার
সবুজ-অবুঝ হাসি
কী নেশা দেয় যে গানে
সবুজ প্রাণের বাঁশি
জীবনে এই ভুল কবে সত্যি হবে
সে আশায় বিভোর হৃদয় এই তো জাগে
তুমি কি সে তুমি নও?
সবই আজ নতুন নতুন লাগে
কি যেন স্বপ্ন মায়ায়
দোলে মন দ্যোদুল দ্যোদুল রাগে
তুমি কি সে তুমি নও?