🎵
আবছা দিন আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে নিমেষে
জলে ভেজে চুলগুলো
ধুয়ে যাওয়া কাজল টা
সবকিছুই যে আমার
খুব কাছের
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার
আবছা দিন আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে বৃষ্টিতে
এক পা দু'পা হেঁটে চলা এই শহরে
সঙ্গে থাকে কিছু কথা আর তুই
মুখের হাসি বুঝিয়ে দেয় তোর পাগলামি
পাশে আছি ভার নিতে আজ আমি
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার
আবছা দিন আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে বৃষ্টিতে