🎵

Aha Tomar Sange

Album: Tobu Mone Rekho, Vol. 1 Durasi: 2:53

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা

প্রিয় আমার, ওগো প্রিয়

বড়ো উতলা আজ পরান আমার

খেলাতে হার মানবে কি ও

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা

কেবল তুমিই কি গো এমনি ভাবে

রাঙিয়ে মোরে পালিয়ে যাবে

কেবল তুমিই কি গো এমনি ভাবে

রাঙিয়ে মোরে পালিয়ে যাবে

তুমি সাধ করে, নাথ, ধরা দিয়ে

আমারও রঙ বক্ষে নিয়ো

এই হৃৎকমলের রাঙা রেণু

রাঙাবে ওই উত্তরীয়

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা

প্রিয় আমার, ওগো প্রিয়

বড়ো উতলা আজ পরান আমার

খেলাতে হার মানবে কি ও

আহা তোমার সঙ্গে প্রাণের খেলা