🎵

Akasher Astaraage

Album: A Legend of Glory Durasi: 3:21

আকাশের অস্তরাগে

আমারই স্বপ্ন জাগে

তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে

আকাশের অস্তরাগে

আজ কান পেতে শুনেছি আমি

মাধবীর কানে কানে কহিছে ভ্রমর

"আমি তোমারই

আমি তোমারই"

আজ কান পেতে শুনেছি আমি

মাধবীর কানে কানে কহিছে ভ্রমর

"আমি তোমারই

আমি তোমারই"

সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি

মনে হয় এ লগন আসেনি আগে, আসেনি আগে

আকাশের অস্তরাগে

এবার বুঝেছি আমি

চাঁদ কেন চেয়ে থাকে সরসীর পানে

আমি যে তোমারই ওগো

বলি কানে কানে

এবার বুঝেছি আমি

চাঁদ কেন চেয়ে থাকে সরসীর পানে

আমি যে তোমারই ওগো

বলি কানে কানে

শুধু কান পেতে শুনেছি আমি

সাগরের কানে কানে তটিনী বলে

"আমি তোমারই

আমি তোমারই"

শুধু কান পেতে শুনেছি আমি

সাগরের কানে কানে তটিনী বলে

"আমি তোমারই

আমি তোমারই"

কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি

বাতাসের বাঁশী বাজে কি অনুরাগে, কি অনুরাগে

আকাশের অস্তরাগে

আমারই স্বপ্ন জাগে

তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে

আকাশের অস্তরাগে