🎵
AMI LUKATE PARINI ARSHRULEKHA
Album: SANDHYA MUKHERJEE - MODERN SONGS
Durasi: 3:19
আমি লুকাতে পারিনি অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে
আজ শবরীর মত রিক্ত ললিতা
কী গান শোনাব বলো গেয়ে?
আমি লুকাতে পারিনি অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে
অন্ধ আবেগে ভালো যে বেসেছি
বন্ধ দুয়ারে নীরবে এসেছি
অন্ধ আবেগে ভালো যে বেসেছি
বন্ধ দুয়ারে নীরবে এসেছি
ফিরে চলে গেছি তাই রাত্রির কাছে
তোমার সাড়া না পেয়ে
কী গান শোনাব বলো গেয়ে?
রাত্রির যত শিশির বিন্দু পৃথিবীকে ঢেকে রাখে
সে তো আমার দুঃখ, তোমার স্মরণে, আমি ভালোবাসি যাকে
গন্ধ ছড়ায়ে চলে যে গিয়েছি
যা ছিল আমারই, সবই তো দিয়েছি
দূরে সরে গেছি আজ যাত্রীর ভীড়ে অনেক বেদনা সয়ে
কী গান শোনাব বলো গেয়ে?
আমি লুকাতে পারিনি অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে