🎵
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে
বলে শুধু, "বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে"
আঁধার রাতে একলা পাগল
আমি যে তোর আলোর ছেলে
আমার সামনে দিলি আঁধার মেলে
মুখ লুকালি, মরি আমি সেই খেদে
"বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে"
আঁধার রাতে একলা পাগল
অন্ধকারে অস্ত রবির লিপি লেখা
আমারে তার অর্থ শেখা
অন্ধকারে অস্ত রবির লিপি লেখা
আমারে তার অর্থ শেখা
তোর প্রাণের বাঁশির তান সে নানা
সেই আমারই ছিল জানা
আজ মরণ-বীণার অজানা সুর নেব সেধে
"বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে"
আঁধার রাতে একলা পাগল যায়