আমার ক্যান জানি তোমায় অনেক ভাল্লাগে
তোমায় বলো দেখি আমি কেন খুঁজে পাইনি আগে
আমার তুমি থাকলে আর কী লাগে
তোমায় দেখলে মনে কত কথা, কত গান জাগে
সেই বাজে গানের বাজে সুরে ভাসাবো তোমায়
পালাবা যেদিকে মন চায়
হয়তো হাসবা তুমি আমার যত অনর্থক কথায়
এই হাসিটাই আমার মন চায়
দেখো আমার সকাল-সন্ধ্যা-রাতে ফোনটা হাতে বসে থাকে
সময় জানি না আমার না কাটলেও তোমার ক্যামনে কাটে
ঘাটে একা (অথবা) আরো ছেলে হয়তো লাইন মারতে থাকে
আর আমি ফোনে উঁকি মারি প্রতি কাজের ফাঁকে
আসলে আমার হালকা-পাতলা লজ্জা লাগে দিতে তোমায় call
মাঝেমধ্যে এই মনটা বলে, "মনের কথা বল"
মনকে বুঝাই ব্যাটা, যা কথা হয় (thank God) এটাই অনেক লাগে
আরো বলতাম বলো কেন তোমার দেখা পাইনি আগে
আমার বাজে গানের বাজে সুরে ভাসাবো তোমায়
হাসাতে আরো যে মন চায়
তো আমার বাজে গান তোমার কেন ভাল্লাগে
কেউ গানের কোনো কথাটাই শুনতে চায়নি আগে
তোমার মনে বলো সত্যি কি জাগে
ডাক দিয়েছো নিজে থেকে, এটা কখনো হয়নি আগে
ভাই, আপনার পালা
আমার ক্যান জানি তোমায় অনেক ভাল্লাগে
তোমায় বলো দেখি আমি কেন খুঁজে পাইনি আগে
আমার তুমি থাকলে আর কী লাগে
তোমায় দেখলে মনে কত কথা, কত গান জাগে
আমার ক্যান জানি তোমায় অনেক ভাল্লাগে
তোমায় বলো দেখি আমি কেন খুঁজে পাইনি আগে
আমার তুমি থাকলে আর কী লাগে
তোমায় দেখলে মনে কত কথা, কত গান জাগে
Ouch!