← Kembali
🎵

Bhalobeshe Kono Bhool Korini Aami

Album: Bindaas(Bengali) Durasi: 4:34

অগোছালো দিন রাত বলে যায়

হাতে রাখা তোর হাত বলে যায়

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

অগোছালো দিন রাত বলে যায়

হাতে রাখা তোর হাত বলে যায়

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর নামেতে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

এভাবেই দিনরাত ঢলে যাক

মন আমার বার বার বলে যাক

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

নরম নরম ইচ্ছেগুলো

নাম না জানা পাহাড় ছুঁলো

আসলি যখন আষাঢ় হয়ে তুই

প্রথম ক'দিন কাটার পরে

এসব উথাল পাথাল শুরু

আয় না তোকে আদর করে ছুঁই

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর আঁচলে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

আকাশ-কুসুম ভাবিস না আর

সব দিয়েছি তোকেই আমার

ছাউনিতে তোর পাগল হয়ে যাই

মনের ভিতর নদীর জলে

রঙিন রঙিন নৌকো চলে

চল না আবার হঠাৎ বয়ে যাই

শোন আজ বাকি কথা থাক

বেরিয়ে যাই বেড়াতে

এই মন তোর নামেতে জমাক

স্বপ্নে পাওয়া তারাদের

এভাবেই দিনরাত ঢলে যাক

মন আমার বার বার বলে যাক

ভালোবেসে কোনো ভুল করিনি আমি

ভালোবেসে কোনো ভুল করিনি আমি