এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
ধূলোমাখা পথ শেষে
জমা কান্না পেড়িয়ে এসে
আবার চেনা ডাকনাম, এ প্রেমের গান
তোমাকেই ভালোবেসে
এই মেঠোসুর জাগে
আজ প্রেমেরই অস্তরাগে
আমার ফেরারি গান, স্বপ্ন-স্নান
অভিমানী অনুরাগে
এভাবেও ছুঁয়ে থাকা যায়
তাকে যত্নে আগলে রাখা যায়
বুকের বৃষ্টি থামলেও তার
সোঁদা গন্ধ মাখা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
চুপিচুপি কানাকানি
সব হয়ে যাক জানাজানি
আমার দিন যাপন, রাত কাহন
শুধু তোমাকেই জানি
এই আলপথ জানে
রাত জেগে থাকার মানে
আমার সুখ মাস্তুল, শান্ত দু'কূল
রাখা আছে কোনখানে
এভাবেও বেঁচে থাকা যায়
ভাঙা দেওয়ালেও কান পাতা যায়
ইতিহাস ঢাকা প্রেমের হরফে
চেনা অক্ষর শেখা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিংড়ে নিয়েও
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়