← Kembali
🎵

Ekhono Takei Bhalobashi

Album: Ekhono Takei Bhalobashi Durasi: 3:04

এলোমেলো স্বপ্নের ভীড়ে,

খুঁজে ফিরি তাকেই আবার;

যত দূরে যাই হেঁটে তবুও-

পিছুটান ঘরে ফেরার

যতবার ডানা মেলে উড়তে চেয়েছে স্মৃতি,

বারণ করেছি আমি নিজে;

কারণ ছিলো না তাও-

ছিঁড়ে ফেলি শেষ চিঠি,

অজুহাত রাখে নি তো খুঁজে...

তবু এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...

চুরি যায় একমুঠো রোদ,

ক্লান্ত শরীর ঘরে ফেরে;

ভালোবাসা ভীড় করে আসে,

সাদা-কালো ক্যানভাস জুড়ে

রঙতুলি হাতে নিয়ে চেষ্টা চালিয়ে যাই,

একবার তাকেই বোঝার;

অচেনা পথের বাঁকে থমকে দাঁড়িয়ে পড়ি,

ভয় হয় পথ হারাবার...

তবু এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...

এখনো তাকেই ভালোবাসি...