🎵
তোমার হাত পাখার বাতাসে প্রান জুড়িয়ে আসে,
কিছু সময় আরো তুমি থাকো অমার পাশে, থাকো আমার পাশে।
যখন কুপি জ্বলা রাতে আমার থালার গরম ভাতে,
পুটি মাছের ঝোল তুলে দেও, তুমি আপন হাতে,
তুমি আপন হাতে।
সারা দিনের কষ্ট ভূলে,
মনটা আমার হাসে,
মনটা আমার হাসে।
আমার ছোট্ট ভাঙা ঘরে
যেনো চাঁদের আলো ঝড়ে,
ঘুমাও যখন মাথা রেখে
আমার বুকের পরে
মনটা আমার স্বপ্ন হয়ে
চাঁদের খেয়ায় ভাসে,
চাঁদের খেয়ায় ভাসে।