🎵
মায়াবন বিহারিনী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবন বিহারিনী
থাক থাক নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরে তে
থাক থাক নিজ-মনে দূরেতে
আমি শুধু বাঁশরির সুরে তে
পরশ করিবো ওর প্রাণমন
অকারণ
মায়াবন বিহারিনী
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চিত্ত আকুল হবে, অনুখন
অকারণ
দূর হ'তে আমি তারে সাধিবো
গোপনে বিরহডোরে বাঁধিবো
দূর হ'তে আমি তারে সাধিবো
গোপনে বিরহডোরে বাঁধিবো
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ
মায়াবন বিহারিনী
মায়াবন বিহারিনী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ
মায়াবন বিহারিনী