🎵

Momer Shohor

Album: Crisscross Durasi: 3:31

মোমের শহর গলে গেছে

ফিরে পাবে সে কিভাবে আলো

বুকের ঝিনুক মুছে গেছে

পথ জুড়ে কে পালক সাজালো

পাখির ও জান ফুরিয়ে যাবে

তবুও কেউ জানবে না মন

গল্প শেষে এলোমেলো

ভাঙা জীবনে ঝুলন

কি করে সাজাবো

কি করে সাজাবো

তুমি জানো না, সবাই হারিয়েছে কাকে

এ শহরে

নিজের ছায়াকে আলোয় জড়িয়েছে এ মন

ধুলো করে

তারই পাশে ভাসে আজও ম্লান

সবই মিথ্যে হবে পাওয়া ও

সেইদিন আজও পাহাড় সমান

এই ছড়ানো মোমের শহর

কি করে সাজাবো

কি করে সাজাবো