🎵
তোমার ছায়াপথ ছুঁয়ে
আমার আলোর অন্বেষণ
অচেনা কোন সীমায় তুমি
আমার নীলের সমাধি
আমার দুঃখ কাঁদে আজ শুধুই নীরবে একা
একা যখন আমি, মহাকালের আশায়
চোখের রঙে
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়
তোমাতে মিশে রয়
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়
আমায় বলেনি কেউ তবু
নিয়ে গেছে অনেক দূর, আমায়
যেখানে তুমিও মিথ্যে মায়ায়
একাকী নিজের ছায়ায় শূন্য একা
আমার দুঃখ কাঁদে আজ শুধুই নীরবে একা
একা যখন আমি, মহাকালের আশায়
চোখের রঙে
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়
তোমাতে মিশে রয়
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়
সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়
আমার আঁধার আমার আলোয়