← Kembali
🎵

Prokhar Darun Ati

Album: Manna Dey Durasi: 3:32

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

যত দূরে চাই, নাই, শুধু নাই

দিকে দিকে শুধু নাই, নাই, নাই

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

শুষ্ক কানন তরু শাখে

বিরস কণ্ঠে পাখি ডাকে

শুষ্ক কানন তরু শাঁখে

বিরস কণ্ঠে পাখি ডাকে

বুক ফাটা পিয়াসায়

অগ্নি আকাশ পানে চাহে যে সদাই

দিকে দিকে শুধু নাই, নাই, নাই

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

হায় রে স্রোতস্বিনী

এমন শীর্ণা তোরে

দেখিনি তো আর কোনোদিনই, হায় রে

হায় রে স্রোতস্বিনী

বক্ষে মরণ যাচে আশা

নীরব মৌন যত ভাষা

এক ফোঁটা অশ্রুর সান্ত্বনা খুঁজে তবু দু'হাত বাড়াই

দিকে দিকে শুধু নাই, নাই, নাই

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

যত দূরে চাই, নাই, শুধু নাই

দিকে দিকে শুধু নাই, নাই, নাই

প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন