ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
(1. 2. 3. Let's Go!)
Yei. Yei
যায় আশা হেঁটে,
ধরে রাখতে চাওয়া সময়
যায় কেনো কেটে?
শহর ডাকে কোলাহলের গানে
আমার সাড়া দেওয়া লাগে কষ্টে খেঁটে।
(Aha!)
বারবার লাগে,
পাশে নাই কেউ যারা পাশে থাকতো আগে।
এক করে সবাইকে দেখতে চাই ঠিকই তবে
একার খোলা ডাকে কয়জন জাগে?
একা আসা মানুষ কেন শতজনের হয়?
আমি শহরের ঠিক কিন্তু এই শহর আমার নয়।
(Yei!)
সবুজ মনের খোঁজ নাই খালি দেখি
সবুজ কাগজের বহর।
(Aha!)
এটাই আমার লাল নীল আলোর দেখো মিথ্যা শহর।
(মিথ্যুক শহর!)
শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
ভেবে বলো যখন
দিনটাই দেখো কালো,
তখন রাস্তার কালো ধোঁয়া করবে কি?
আমি নিজের কথা ভাবি কম,
ভাবি আমার এই সম্মান সবাই কে বলবে কি।
ব্যস্ত বন্ধু আর ব্যস্ত সময় শঙ্কাটাই লাগে যেন বেশী।
তাই বারবার মনটা খুলতে যেয়েও ঠিকই
বন্ধ ফেরত আসি।
(তাই বলি-)
একা আসা মানুষ কেন শতজনের হয়?
আমি শহরের ঠিক কিন্তু এই শহর আমার নয়।
নাই সবুজ মনের মানুষ
সবুজ কাগজের বহর।
আর এটাই আমার লাল নীল আলোর-
(মিথ্যা শহর!)
শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
ওরা ভুলে গেলে যাক,
তবু আমাকে
ভুলাসনা সেসব দিন।
বুঝাতে পারবোনা কত বাকি পড়ে আছে
ফেরাতে দেওয়া সে ঋণ।
ওদের কথা-হাসি-গল্প আমি
পেতাম আগে যত সব,
দেখাতো মনের মধ্যে রোদের আলো,
হাওয়া দুঃখ কিংবা ক্ষোভ।
কিন্তু হঠাত কি হলো আমার?
হঠাত এতো কেন আমি ভিন্ন?
আমি যদ্দুরইবা আসলাম সেটা
বলো কাদের জন্য?
এখন ছুটে চলি বিনা দিকে।
আমার প্রিয় খালি মহোর।
সব দোষে দোষী এই জঞ্জালে ভরা-
-শহর
কাটায় প্রহর।
ভাবার
সময় কাড়ে আমার।
যাবেনা গানের এই সুর,
ওরা এতোই দূর।
শত অজুহাত কাদের থামায়?
ওরা ভুলে যাক তবু ভুলতে দিস না আমায়।
(1. 2. 3. Let's Go!)